Get & Update Cursor Position

File Seek ব্যবহার করে cursor position পাওয়া এবং update করা যায়। ভিডিওতে দেখানো হয়েছে ftell এবং fseek ব্যবহার, cursor move, text replace, এবং practical examples step by step। Beginners এবং self-learners এর জন্য সহজ ব্যাখ্যা।

fseek() কী?

  • fseek() দিয়ে ফাইল পয়েন্টারকে ফাইলের যেকোনো স্থানে সরানো যায়।
  • Syntax:
int fseek(FILE *stream, long int offset, int whence);

offset হলো কত দূরে সরাতে হবে। whence হলো কোন পয়েন্ট থেকে শুরু হবে:

  • SEEK_SET — ফাইলের শুরু থেকে
  • SEEK_CUR — বর্তমান অবস্থান থেকে
  • SEEK_END — ফাইলের শেষে থেকে

ftell() কী?

ftell() দিয়ে বর্তমান ফাইল পয়েন্টারের অবস্থান জানা যায়।

Syntax:

long int ftell(FILE *stream);

code

#include <stdio.h>

int main() {

  FILE *newFile = fopen("my_file.txt", "r+");
  if (newFile == NULL) {
    printf("failed to open the file.\n");
    return 1;
  }

  fseek(newFile, 4, SEEK_SET);
  fputs("C lover", newFile);

  fclose(newFile);

  return 0;
}